September 29, 2026, 3:41 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নাইজারের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজারে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, নাইজারের সেনা শাসকের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করলে তাতে পুরো আফ্রিকা মহাদেশে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে।

হাঙ্গেরি সফর শেষে দেশে ফেরার পথে এরদোগান তার বিমানে বসে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো এবং পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াস নাইজারে যে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে তা গ্রহণযোগ্য নয়।

এরদোগান বলেন, “নাইজারের সামরিক শাসকের বিরুদ্ধে ইকোওয়াস যে সামরিক হস্তক্ষেপ করতে যাচ্ছে তাকে আমি সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি না। কারণ এতে আফ্রিকার বিভিন্ন দেশে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে।”

গত ২৪ জুলাই নাইজারের সাবেক প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান জেনারেল আব্দুর রহমান তিয়ানি দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটান এবং প্রেসিডেন্ট মোঃ বাজুমকে বন্দী করেন।

ইকোওয়াস প্রথম থেকেই এই অভ্যুত্থান মেনে নেয়নি বরং তারা বলছে, প্রেসিডেন্ট বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল করতে হবে। এজন্য তারা নাইজারের জান্তা সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। তবে জেনারেল তিয়ানি বলেছেন, বহি:শক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য তার বাহিনী প্রস্তুত রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page