September 28, 2026, 7:19 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নাইজারে সামরিক হস্তক্ষেপ করতে সম্মত হলো আঞ্চলিক জোট ইকোওয়াস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিম আফ্রিকার ইউরেনিয়াম-সমৃদ্ধ দেশ নাইজারে সামরিক অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তাদেরকে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে আঞ্চলিক জোট ইকোওয়াস।  জোটের শীর্ষ নেতারা নাইজারে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ করার জন্য একটি আঞ্চলিক সামরিক বাহিনী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

ইকোওয়াসের পক্ষ থেকে গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই জোট এখনও শান্তিপূর্ণ উপায়ে নাইজারে গণতন্ত্র ফিরিয়ে আনতে আগ্রহী।

নাইজেরিয়ার রাজধানী আবুজায় বৃহস্পতিবার বৈঠক করেন ইকোওয়াসের শীর্ষ নেতারা। বৈঠক শেষে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বলেন, আমরা সব ধরনের বিকল্প হাতে রেখেছি। শেষ প্রচেষ্টা হিসেবে বলপ্রয়োগের সম্ভাবনাও হাতে রাখা হয়েছে। এখনও নাইজারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা শেষ হয়ে যায়নি বলেও তিনি মন্তব্য করেন।

গত ২৬ জুলাই সেনা অভ্যুত্থান ঘটিয়ে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়। পরে দেশটির ক্ষমতা গ্রহণ করেন অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টর প্রধান আবদুর রহমান তিয়ানি।

ইকোওয়াসভুক্ত দেশগুলো হচ্ছে, নাইজেরিয়া, নাইজার, সেনেগাল, লাইবেরিয়া, বেনিন, বুর্কিনাফাসো, কাবো ভেরডে, আইভরি কোস্ট, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি বিসাউ, মালি, সিয়েরা লিওন ও টোগো।

আজকের বাংলা তারিখ



Our Like Page