March 27, 2026, 8:13 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

নাইজার থেকে ফরাসি সেনা বিদায় করার দাবিতে গণদোয়া অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজারের রাজধানী নিয়ামিতে ফরাসি সেনাঘাঁটির বাইরে দেশটির হাজার হাজার মুসলিম নাগরিক এসব উপনিবেশবাদী সেনাকে বিদায় করার আবেদন জানিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। গতকাল (শুক্রবার) জুমার নামাজের পর তারা এ সম্মিলিতভাবে এ দোয়া করেন।

এসব মুসল্লি গত জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ফরাসি-পন্থি প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ গ্রহণকারী সামরিক সরকারের কল্যাণ কামনা করেও দোয়া করেন।

জুলাই মাসে নাইজারে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটির সঙ্গে ফ্রান্সের সম্পর্কের অবনতি হতে থাকে। ফ্রান্স ওই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়নি বরং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমকে পুনর্বহাল করার দাবি জানিয়ে আসছে।

গত মাসে নাইজারের সামরিক শাসকরা দেশটিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভেইন ইত্তে’কে দেশটিতে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করে তাকে নাইজার ত্যাগ করতে সময় বেধে দেন।  তবে ফরাসি রাষ্ট্রদূত এখনও জোর করে দেশটিতে অবস্থান করছেন।

শুক্রবারের দোয়ায় নাইজারের মুসলিম নাগরিকরা বলেন, “হে আল্লাহ! আমরা স্বাধীন-সার্বভৌম নাইজারের নাগরিকরা তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, তুমি ফরাসি রাষ্ট্রদূত ও ফ্রান্সের সন্ত্রাসী সেনাদের আমাদের দেশ থেকে বিদায় করো।র  ”

নিয়ামির অধিবাসী ইদ্রিসা আরজুমা এ সম্পর্কে বলেন, ৬৩ বছর যুদ্ধের পর আমরা এখন উপনিবেশবাদী ফরাসি সেনাদের বিদায় করে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি।

নাইজারে ফ্রান্সের ১,৫০০ সেনা মোতায়েন রয়েছে। দেশটির সামরিক সরকারের আহ্বান সত্ত্বেও এদের ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে প্যারিস। গত সোমবার সামরিক সরকারের প্রধানমন্ত্রী আলী মহামান জেইন বলেন, তার দেশ থেকে অবিলম্বে ফরাসি সেনা প্রত্যাহারের জন্য প্যারিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page