July 28, 2026, 12:15 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নাইজেরিয়ায় গডফাদার’ থেকে প্রেসিডেন্ট হলেন বোলা তিনুবু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজেরিয়ার বিতর্কিত নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির রাজনীতিতে ‘গডফাদার’ হিসেবে বিপুল পরিচিত বোলা আহমেদ তিনুবু। ৭০ বছর বয়সী তিনুবু নাইজেরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল অল প্রোগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) নেতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাইজেরিয়ার নির্বাচন কমিশনের তথ্যমতে, নিকট প্রতিদ্বন্দ্বী আতিকু আবুবকরকে প্রায় ১৮ লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন বোলা তিনুবু। তিনি ৮৭ লাখ ৯ হাজার ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তৃতীয় অবস্থানে ছিলেন পিটার ওবই।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ বুহারি। তিনি তিনুবুর সহায়তায়ই ২০১৫ এবং ২০১৯ দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও নাইজেরিয়ার বড় কোনও সংকটের সমাধান করতে পারেননি। বরং কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আরও বেড়ে গেছে দেশটির।

বিভিন্ন সংকট ও সমস্যায় জর্জরিত দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই সমালোচনার সম্মুখীন হচ্ছেন বোলা তিনুবু। সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমার কাজ আমার পক্ষে কথা বলবে। আমি আসার আগে লাগোসের রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়ে থাকতো, ডাকাতি হতো দিন-রাত, ট্রাফিকের অবস্থা ছিল বিশৃঙ্খল। আমি ক্ষমতায় আসার পরে এসবের পরিবর্তন ঘটেছে’।

তিনুবুর নির্বাচনি প্রচারের ওয়েবসাইটে দেওয়া জীবনবৃত্তান্ত অনুসারে, ১৯৫২ সালে লাগোসে ইয়োরুবা জাতিগোষ্ঠীর একটি মুসলিম পরিবারে তার জন্ম। অনেকেই অবশ্য বলে থাকেন তার বয়স আরও বেশি।

১৯৭০-এর দশকে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি নিজের পড়াশোনার খরচ মেটাতে থালা-বাসন ধোয়া, ট্যাক্সি ড্রাইভার এবং নৈশপ্রহরীর কাজ করেছেন। ১৯৭৯ সালে শিকাগো স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতক পাস করেন।

যুক্তরাষ্ট্রে একটি পরামর্শক প্রতিষ্ঠানে কাজ করার পর তিনি ১৯৮০-এর দশকে নাইজেরিয়ায় ফিরে আসেন। এখানে তিনি মোবিল তেল কোম্পানির নাইজেরিয়া শাখায় নিরীক্ষক হিসেবে যোগ দেন।

রাজনীতিতে তার অভিষেক ঘটে ৯০-এর দশকে। ১৯৯৯ সালেই নাইজেরিয়ার বাণিজ্যিক নগরী লাগোসের গভর্নরের পদে প্রথমবার নির্বাচিত হন তিনি। ওই সময় তিনি দুই মেয়াদে গভর্নর নির্বাচিত হয়েছিলেন। ২০০৭ সাল থেকে প্রতি নির্বাচনে তার মনোনীত প্রার্থীই গভর্নর নির্বাচিত হয়েছেন। এরপর থেকেই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আফ্রিকার বৃহত্তম নগরী লাগোসের ‘গডফাদার’ হিসেবে পরিচিতি পান তিনি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page