September 14, 2026, 2:35 pm
শিরোনামঃ
মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত : স্পিকার দুদকের তলবে হাজির না হয়ে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট শুরু : ইসি সরকারের হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার জামালপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগ পঞ্চগড়ে বিএনপির দুই সংসদ সদস্যের সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত নতুন পোশাক আইন করছে ভারত ; বিপাকে মুসলিমরা বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের
এইমাত্রপাওয়াঃ

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ১শরও বেশি মানুষের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজেরিয়ায় নৌকাডুবিতে ১শরও বেশি  মানুষের মৃত্যু হয়েছে। উত্তর মধ্য নাইজেরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া শেষে নৌকার যাত্রীরা নাইজার প্রদেশ থেকে কোয়ারা রাজ্যে ফিরছিল। এ সময়ে এটি ডুবে যায়।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে।
কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় বলেছেন, এ পর্যন্ত আমারা ১০৩ জনের মৃতদেহ পেয়েছি এবং একশরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।
তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।
কোয়ারা রাজ্য গভর্নরের কার্যালয় মৃতের সংখ্যার বিষয়ে কিছু উল্লেখ করেনি। তবে নৌকাযাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল বলে জানিয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় যাত্রী বোঝাইয়ের কারণে নৌকা উল্টে যাওয়ার ঘটনা খুবই সাধারণ বিষয়। নৌকা ডুবে যাওয়ার এটি সর্বশেষ ঘটনা।
গত মাসে দেশটির সোকোতো রাজ্যে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১৫ শিশু ডুবে গেছে। নিখোঁজ হয়েছে আরো ২৫ জন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page