August 1, 2026, 5:27 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নাগরনো-কারাবাখ অঞ্চলে যাওয়ার পথে চেকপয়েন্ট বসিয়েছে আজারবাইজান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একটি বিদ্যমান চুক্তি লঙ্ঘন করে আর্মেনিয়া থেকে বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলে যাওয়ার একমাত্র পথে চেকপয়েন্ট বসিয়েছে আজারবাইজান। ওই চুক্তিতে বলা হয়েছে, নাগরনো-কারাবাখ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে।

আজারবাইজানের রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের পক্ষ থেকে লাচিন-খানকেন্দি সড়কের প্রবেশমুখে আজারবাইজানের সার্বভৌম ভূখণ্ডে একটি সীমান্তচৌকি বসিয়েছে। এর আগে সীমান্তে গুলি বিনিময়ের জন্য পরস্পরকে দায়ী করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। সীমান্তচৌকি বসানোর এ ঘটনায় দু’দেশের মধ্যে আবারও উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। তবে কারাবাখে বসবাসকারী বেশিরভাগ নাগরিক আর্মেনীয়-বংশোদ্ভূত এবং তারা আজারবাইজানের শাসন মেনে নিতে রাজি নয়।

১৯৯০ এর দশকে একবার কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দীর্ঘদিনব্যাপী যুদ্ধ হয়। এরপর ২০২০ সালে একই কারণে দু’দেশের মধ্যে ছয়-সপ্তাহব্যাপী যুদ্ধে অন্তত ৬,৫০০ মানুষ নিহত হয়।রাশিয়ার মধ্যস্থতায় এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ওই যুদ্ধের সমাপ্তি হয় এবং তাতে ১৯৯৪ সাল থেকে নিজের নিয়ন্ত্রিত কিছু ভূখণ্ড আজারবাইজানকে ছেড়ে দিতে বাধ্য হয় আর্মেনিয়া।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page