March 27, 2026, 3:49 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

নাগরিক টিভির সাংবাদিককে হেনস্তাকারী পুলিশ সদস্য লাইনে ক্লোজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদ ভবনের সামনে ফুটপাত থেকে লাইভ সম্প্রচারের সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নিয়ে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায়। বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করলে কনস্টেবল মো. শাহিনুর অপেশাদার আচরণ করায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

ফারুক হোসেন বলেন, কনস্টেবল মো. শাহিনুরকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page