September 8, 2026, 10:11 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নাগোরনো-কারাবাখে যুদ্ধবিরতিতে আর্মেনিয়ায় ব্যাপক বিক্ষোভ ; প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে সংঘাত বন্ধে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এতে চটেছেন বিক্ষোভকারীরা। এই ঘটনাকে আর্মেনিয়া সরকারের ব্যর্থতা হিসেবে মনে করছেন তারা।

হাজার হাজার বিক্ষোভকারীকে আর্মেনিয়ার রাজধানীতে জড়ো হতে দেখা গেছে। তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তারা বলছেন, আজারবাইজানের কাছে পরাজিত হয়েছে আর্মেনীয় সরকার।

রাজধানী ইয়েরেভানের কেন্দ্রস্থলে রিপাবলিক স্কয়ারে জড়ো হয় বিক্ষোভকারীরা। তারা প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবি জানান। ২০২০ সালে দুপক্ষের মধ্যকার যুদ্ধে আজারবাইজানের কাছে পরাজয় এবং এখন কারাবাখে আর্মেনীয় কর্তৃপক্ষের চূড়ান্ত পতনের জন্য তাকেই দায়ী করা হচ্ছে।

এদিকে নিকোল পাশিনিয়ানের নিন্দা জানিয়ে বক্তব্য দিয়েছেন বিরোধী রাজনীতিবিদরাও। ২০১৮ সালে এক বিপ্লবের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন তিনি। বিরোধী রাজনীতিবিদ আভেতিক চালাবিয়ান বিক্ষোভের সময় বলেন, রাশিয়া হাত সরিয়ে নিয়েছে, আমাদের কর্তৃপক্ষও আর্তসাখ পরিত্যাগ করেছে।

তিনি বলেন, শত্রুরা এখন আমাদের ঘরের সামনেই। সুতরাং জাতীয় নীতি পরিবর্তনের জন্য আমাদের অবশ্যই সরকার পরিবর্তন করতে হবে। এদিকে পার্লামেন্টে বিরোধী দলকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতা ইশখান সাঘাতেলিয়ান।

আজারবাইজান বুধবার নাগোরনো-কারাবাখে অভিযান স্থগিত করেছে। এর আগে ওই অঞ্চলে সামরিক অভিযান চালায় আজারবাইজানের সেনাবাহিনী। সেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলে আজারবাইজানের পক্ষ থেকে দাবি করা হয়।

বিচ্ছিন্ন ওই অঞ্চলের চারপাশে কয়েক মাস ধরেই উত্তেজনা বেড়ে গেছে। প্রায় তিন বছর আগেও সংঘাতে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া। নাগোরনো-কারাবাখকে কেন্দ্র করে প্রতিবেশী আজারবাইজান এবং আর্মেনিয়া অন্তত দুবার সংঘাতে জড়িয়ে পড়েছে। ১৯৯০’র দশকের শুরুর দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবার যুদ্ধে জড়ায় দেশ দুটি।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দেশ দুটি বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে ২০২০ সালে প্রাণঘাতী যুদ্ধে জড়িয়ে পড়ে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সংঘাতে সে সময় দুপক্ষের সাড়ে ৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

পরবর্তীতে আর্মেনিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার হস্তক্ষেপে তারা শান্তিচুক্তিতে সম্মত হয়। নাগোরনো-কারাবাখে কয়েক হাজার শান্তিরক্ষী মোতায়েন করে রাশিয়া। তবে ইউক্রেন যুদ্ধের কারণে সেখান থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করে নেয় মস্কো।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page