February 20, 2026, 7:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নাটকীয়তার মধ্যে ইমরানের গ্রেফতারি পরোয়ানা বাতিল করলেন আদালত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদালতে হাজির হওয়ার পর নাটকীয়তার মধ্য দিয়ে গ্রেফতারি পরোয়ানা বাতিল করেছেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের আইনজীবী। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গতকাল শনিবার (১৮ মার্চ) দিনভর পাকিস্তানের আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষের পর তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরানের শুনানি বাতিল করে ইসলামাবাদের একটি আদালত। পুলিশের দাবি, ইমরানের সমর্থকরা আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে পাথর এবং গ্যাস ছুড়ে।

এদিকে ইমরান খানের আইনি দলের ফয়সাল ফরিদ চৌধুরীর আল জাজিরাকে বলেন, রাজধানী ইসলামাবাদের আদালত অধিবেশন স্থগিত করেছে। আগামী ৩০ মার্চ হাজির হওয়ার পরবর্তী তারিখ ধার্য করে  সাবেক প্রধানমন্ত্রী ইমরানের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে ফয়সাল চৌধুরী অভিযোগ করে আরও বলেন, ইমরান খান তার গাড়িতে আদালতের বাইরে ছিলেন, আদালতে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু আদালতে যেন প্রবেশ করতে না পারেন, পুলিশ বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিল। পিটিআই চেয়ারম্যানের সমর্থকদের ওপর নৃশংসভাবে হামলা চালিয়েছে পুলিশ। অনেককে গ্রেফতার করেছে তারা।

শনিবার ইমরান খান যখন শুনানিতে হাজির হতে ইসলামাবাদ রওনা দেয়, এর ঘণ্টাখানেক পর লাহোরে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ইমরানের বাড়িতে কেবল তার স্ত্রী বুশরা বেগম ছিলেন।

পুলিশ যখন ব্যারিকেড সরিয়ে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করে, তখন বাড়ির সামনে থাকা ইমরানের সমর্থকদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আহত হন ১০ জন, ঘটনাস্থল থেকে আটক করা হয় ৩০ জনকে। সব মিলিয়ে ৬০ জনকে আটক দাবি করেছে পুলিশ।

ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক আদালতে মামলা রয়েছে। নিরাপত্তা ঘাটতির জন্য এসব মামলার শুনানিতে উপস্থিত হচ্ছেন না বলেও দাবি করেছেন তিনি। সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page