October 12, 2026, 7:56 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ইভটিজিংয়ের অভিযোগে ২ কলেজছাত্র গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে এক স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করাসহ তার গলা থেকে ওড়না কেড়ে নিয়ে ভিডিও করায় আব্দল্লাহ ও সিয়াম হোসেন নামে দুই কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে শহরের আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে মোবাইলে ভিডিও ধারণ করার কিশোরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ শহরের হাফরাস্তা মহল্লার আলীম শেখের ছেলে ও এন এস কলেজের ২য় বর্ষের ছাত্র এবং সিয়াম হোসেন নিচাবাজার মহল্লার নুরুজ্জামান বাবুর ছেলে ও সদ্য এসএসসি পাস করা ছাত্র।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, বুধবার সন্ধ্যার দিকে শহরের মীরপাড়া এলাকার ৯ম শ্রেণীর এক ছাত্রী আলাইপুর ফৌজদারী পাড়া দিয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে ফৌজদারীপাড়া পুকুর পাড় এলাকায় কয়েকজন কিশোর তার পথরোধ করে। এ সময় মেয়েটি পালানোর চেষ্টা করলে তারা মেয়েটির ওড়না খুলে নেয় এবং মেয়েটির সঙ্গে ধস্তাধস্তি করে।

বখাটেরা সেই দৃশ্য মোবাইলে ধারণ করে। এ সময় মেয়েটি চিৎকার দিয়ে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে বুধবার রাতেই ঘটনার মূল হোতা আব্দুল্লাহ ও সিয়ামকে গ্রেফতার করে পুলিশ।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page