April 6, 2026, 2:22 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ইসরায়েলবিরোধী মিছিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে ইসরায়েলবিরোধী মিছিল ও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে নাটোর সদর হাসপাতালে ও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার জুয়াড়ি ইউনিয়নের কামরদহ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলবিরোধী মিছিল ও কুশপুত্তলিকা দাহ করছিলেন স্থানীয় বিএনপি কর্মীরা। এ সময় বিএনপির অপর একটি পক্ষের বলেন- ‘নামাজ পড়ে না আসছে মিছিল করতে।’

এই ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে জুয়েল, মোতালেব, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম নামে চারজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পড়ে জাহিদুলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page