October 17, 2026, 8:20 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেলায় গতকাল শুক্রবার রাতে সদর এবং সিংড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির শস্য ও ফল আক্রান্ত হয়েছে। জেলায় গড়ে ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তবে প্রাথমিক জরিপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা সিংড়া। এই উপজেলায় আক্রান্ত জমির পরিমাণ ৮৩ হেক্টর, অবশিষ্ট ২৫ হেক্টর সদর উপজেলায়।

আক্রান্ত শস্যের মধ্যে ৫২ হেক্টর বোরো ধান, ১৩ হেক্টর ভুট্টা, ১০ হেক্টর সবজি। ক্ষতিগ্রস্ত ফলের মধ্যে আম ২০ হেক্টর, লিচু তিন হেক্টর এবং কলা ১০ হেক্টর।

সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান জানান, উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রাথমিকভাবে জরিপ কাজ সমাধান করেছেন। আক্রান্ত শস্য ও ফলের মধ্যে সবটাই ক্ষতিগ্রস্ত নয়, আক্রান্ত কিছু অংশ ক্ষতিমুক্ত থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ- পরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, পরবর্তী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রাথমিকভাবে আক্রান্ত আবাদী জমি এবং শস্য ও ফলের প্রতিবেদন অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page