October 15, 2026, 12:21 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ট্রান্সফরমার চুরির সময় যুবদলের ৪ কর্মীকে গণধোলাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোরের সিংড়ায় উত্তর দমদমা সুইচ গেট এলাকায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন যুবদলের চার কর্মী। পরে পুলিশ তাদের উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে সিংড়া থানার ওসি রফিকুল ইসলামসহ ছয় পুলিশ সদস্য আহত হন। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সিংড়া পৌর এলাকার উত্তর দমদমায় এই ঘটনা ঘটে।

জনতার হাতে গণধোলাইয়ের শিকার হলেন, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের কর্মী মৃত মোজাহার আলীর পুত্র সোহাগ ওরফে বানেস (৩৭), যুবদল কর্মী ও কুদ্দুস মণ্ডলের পুত্র সালমানশাহ (বুস) (২২) উভয়ের সাং বড় চৌগ্রাম। ছোট চৌগ্রামের আনসারের পুত্র রায়হান (৩৫), ও হারেজের পুত্র আলামিন (২৫)।

স্থানীয়রা জানান, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের চার কর্মী ট্রান্সফরমার চুরি করতে গেলে এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করার চেষ্টা করে। এসময় উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে হামলা চালালে ছয় পুলিশ সদস্য আহত হন।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, গণধোলাইয়ের শিকার চারজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তারা ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে এসেছিল বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা চারজন সিংড়া থানার হেফাজতে রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page