September 5, 2026, 1:46 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

নাটোরে তিনদিন ব্যাপী পিআইবি’র মাল্টিমিডিয়া প্রশিক্ষণ সমাপ্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।

আজ বুধবার বেলা দুইটায় নাটোর প্রেসক্লাবে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) পারভীন সুলতানা রাব্বী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

প্রশিক্ষণের অনুভূতি ব্যক্ত করেন এনটিভি’র হালিম খান, স্টার নিউজের তারিকুল হাসান এবং এখন টিভি’র মাহবুব হোসেন।

তিনদিনের প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক ধারণাসহ ফ্যাক্টচেকিং টুলস, ফ্যাক্টচেকিং ছবি ও ভিডিও যাচাই, রিপোর্টিং করণীয় ও বর্জনীয়, মোজো : ডিভাইস/টুলস সেটিংস, স্টোরিবোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা, শট নির্বাচন ও ব্যবহার, ইন্টারভিউ ফ্রেমিং, অডিও-ভিডিও শট নির্বাচন ও ভিডিও শুট, জেন্ডার ধারণা ও জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং ইত্যাদি বিষয়ে সেশন উপস্থাপনা করা হয়।

পিআইবি’র প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলম জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে নাটোর প্রেসক্লাবে জেলার সাতটি উপজেলায় কর্মরত সাংবাদিকদের একই বিষয়ে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page