April 2, 2026, 8:08 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

নাটোরে পুকুরে বিষ দিয়ে ৭০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের সিংড়ায় বিষ দিয়ে দুটি পুকুরের প্রায় ৭০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলার সোয়াইড় বালাল গ্রামে এই মাছ নিধনের ঘটনা ঘটে।

পুকুর মালিকসহ সংশ্লিষ্টরা জানান, সোয়াইড় বালাল গ্রামে ৪২ ও ১৩ বিঘার দুটি পুকুরে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছিলেন চৌগ্রামের জাহাঙ্গীর আলম । ওই দুই পুকুরে প্রায় ১০ লাখ টাকার মাছ ছেড়েছেন কমাস আগে। এই মাছ বেড়ে ওঠার জন্য প্রায় ৬০ লাখ টাকার খাদ্য ফেলেন  পুকুর দুটিতে।

শুক্রবার রাতে কে বা কারা ওই দুটি পুকুরে বিষ দিলে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠে। এতে ওই দুটি পুকুরের মাছ মরে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়।

মাছচাষী জাহাঙ্গীর আলম বলেন, পুকুরে বিষ দেয়ায় তার প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি পথে বসে গেছি। এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

সিংড়া থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page