March 26, 2026, 11:44 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

নাটোরে বাল্য বিয়েকে না বলে দৃপ্ত শপথ ৭০০ শিক্ষার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোর জেলায় ‘বাল্য বিয়েকে না, বলেছি ও বলবো’-উল্লেখ করে দৃপ্ত শপথ নিয়েছে ৭০০ শিক্ষার্থী। বাল্য বিয়ে প্রতিরোধে আজ বৃহস্পতিবার সকাল দশটায় শহরের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাটোরের জেলা প্রশাসক বলেন, বাল্য বিয়ে শারীরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। তাই এ বিয়েতে শুধু পরিবারই নয় ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও রাষ্ট্র । বাল্য বিয়ে  না দেওয়ার শর্তে, অস্বচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।
সবশেষে বিদ্যালয়ের উপস্থিত ৭০০ শিক্ষার্থী বাল্য বিয়ে বিরোধী শপথ গ্রহণ করে এবং বাল্য বিয়েকে  লাল কার্ড প্রদর্শন করে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page