November 8, 2026, 5:23 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামাদিসহ ৩ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামাদিসহ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ সুপার মো. শরীফুল হক আজ দুপুর ১২টায় নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।

তিনি জানান, নাটোর সদর উপজেলার পার আটঘরিয়া গ্রামের সুলতান মিয়ার পুত্র খোকন মিয়ার বাড়িতে বিগত এক বছর ধরে ৪০ প্রকার যৌন উত্তেজকসহ বিভিন্ন রোগের অনুমোদনবিহীন ভেজাল ওষুধ তৈরি ও বিক্রি করা হচ্ছিল। তিনি এসকে নিউট্রিশন এবং অর্গানিক বায়ো কেয়ার সলিউশন নামে দুটি ফেসবুক পেজের মাধ্যমে প্রচারণা এবং ওষুধ বিক্রি করেন। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন ক্রেতার কাছে উৎপাদিত ভেজালওষুধ বিক্রি করে বছরে ৮০ থেকে ৯০ লাখ টাকা উপার্জন করেন।

গতরাতে অভিযান চালিয়ে অভিযুক্ত খোকন মিয়া (২৮) এবং তার সহযোগী একই এলাকার খবির হোসেনের পুত্র শরিফুল ইসলাম (২৮) এবং আওরাইল দক্ষিণপাড়া গ্রামের সফিকুল ইসলামের পুত্র তারিকুল ইসলাম (২৪) কে গ্রেফতার করা হয়। এ সময় ক্যাপসুল তৈরির একাধিক মেশিন, বিভিন্ন ডায়ার মেশিন, কমপ্রেশার ও প্যাকেজিং মেশিনসহ বিভিন্ন উৎপাদন সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া উৎপাদিত প্রায় ২৫০ কেজি ক্যাপসুল ও কাঁচামাল, বিভিন্ন কৌটা ও টিউবে বিপুলসংখ্যক ক্রিম ও ওষুধ এবং প্যাকেজিং সামগ্রী উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম এবং গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page