September 18, 2026, 7:54 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

নাটোরে সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ ; আওয়ামী লীগ নেতা কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের মামলায় নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রিটার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নজরুল ইসলাম উপজেলার গোপিনাথপুরের মৃত আমির আলী মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২২ সালে দরিদ্র গৃহহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের অধীনে দুই কক্ষবিশিষ্ট আধাপাকা টিন সেড ঘর দেওয়ার কথা বলে নজরুল ইসলাম ও তার সহযোগী মফিজ উদ্দিন একই উপজেলার বৃন্দাবনপুর গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী জয়নব বেগমের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘদিনেও সেই ঘর না দেওয়ায় জয়নব বেগম তাদের কাছ থেকে তার টাকা ফেরত চান। সে সময় নজরুল ইসলাম ও তার সহযোগী মফিজ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।

পরে জয়নব বেগম বাদী হয়ে নজরুল ইসলাম ও মফিজকে অভিযুক্ত করে গুরুদাসপুর আমলি আদালতে মামলা করেন। সেই মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। জামিনে বের হওয়ার পর দীর্ঘদিন তিনি আদালতে হাজির হননি। রোববার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, অভিযোগে দুইজনের নাম উল্লেখ থাকলেও তদন্ত শেষে একজনের নাম বাদ পড়ে। রোববার শুনানিতে আসামি আদালতে উপস্থিত হলে তাকে কারাগারে পাঠানো হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page