March 11, 2026, 9:34 pm
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নাটোরে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে মেডিকেল শিক্ষার্থীদের শপথ গ্রহণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক দেশের স্বাস্থ্য খাতকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শপথ গ্রহণ করেছেন মেডিকেল শিক্ষার্থীরা।গতরাতে নাটোর বিএমএ ভবনে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস্ এসোসিয়েশন অব নাটোর (এমডিএসএএন) এর সদস্যবৃন্দ এ শপথ নেন।
দেশের সকল মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত নাটোরের বাসিন্দা শিক্ষার্থীদের সংগঠন এমডিএসএএন এর সভাপতি মারুফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য  রখেন ,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সমীরন কুন্ডু ও ট্রেজারার ডাঃ এ ওয়াই খান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব নাটোর এর প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ার, এমডিএসএএন মুখ্য পর্যবেক্ষক ডাঃ নওরোজ বিশ্বাস এবং প্রধান সমন্বয়ক জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনায় দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক অগ্রগতি হয়েছে। বিশেষ করে মেডিকেল শিক্ষা ও গবেষণা এবং বিশেষায়িত স্বাস্থ্য সেবার বিস্তার ঘটেছে।
আগামীতে অগ্রগামী এ স্বাস্থ্য খাতকে অধিকতর সেবামুখী ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শপথ গ্রহণ করেন এমডিএসএএন এর সদস্যরা এরআগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page