September 3, 2026, 5:44 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইয়াসিন (১৫) নামে কিশোরকে পেটে ছুরিকাঘাত করে হত্যার করেছে কিশোরগ্যাংয়ের সদস্যরা।

শনিবার রাতে সিদ্ধিগঞ্জ থানার লাকিবাজার এলাকায় ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াসিন নামে ওই কিশোর লাকিবাজার এলাকার একটি দোকানে বসা ছিল। এ সময় কিশোরগ্যাংয়ের সদস্যরা এসে ইয়াসিনকে দোকান থেকে চলে যেতে বলে। একপর্যায়ে ইয়াসিনের সাথে কথা কাটাকাটি শুরু হয়।

ওই সময় কিশোরগ্যাঙের এক সদস্য ইয়াসিনের পেটে ছুরিকাঘাত করে। ইয়াসিন চিৎকার করলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়, ইয়াসিন নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয় গুরুতর আহত অবস্থায়। হাসপাতালেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করেছে। কিন্তু কে বা কারা ইয়াসিনকে হত্যা করেছে এই বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন জানান, সিনিয়র-জুনিয়র ও দোকানে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ওই কিশোরের পেটে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হয় কিশোর। পরে হাসপাতালে ওই কিশোরের মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page