August 1, 2026, 5:06 pm
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ড্রেনে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় পয়ঃনিষ্কাশনের ড্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪৮ বছর বয়সী (আনুমানিক) ওই ব্যক্তির লাশ ড্রেনে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন।

এরপর সকাল সাড়ে ৯টায় ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়ঃনিস্কাশন ড্রেন থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের মাধ্যম পাওয়া সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স ৪৫/৪৮ বছর হবে। পড়নে লুঙ্গি ও শার্ট ছিলো। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, গত রাতের কোন এক সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page