November 27, 2026, 7:21 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ৫ মিনিটের বৃষ্টিতেই জনজীবনে স্বস্তির ছোয়া 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জে তীব্র গরমে যখন মানুষের হাঁসফাঁস অবস্থা, তখন মাত্র ৫ মিনিটের বৃষ্টি যেন স্বস্তি এনে দিয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলাসহ আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বেশ কিছু দিন যাবত নারায়ণগঞ্জে গরমের তীব্রতায় এক অস্বস্তিকর পরিস্থিতিতে ছিলেন নগরবাসী। তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছিল। তাপদাহের সঙ্গে বাড়তি ভোগান্তি দিচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া শ্রমিকদের জন্য জীবিকা নির্বাহ বেশ কষ্টসাধ্য ছিল। তবে খনিকের বৃষ্টি গরমের তীব্রতাকে পেছনে ফেলে  স্বস্তি আর শান্তি এনে দিয়েছে।

নগরীর খানপুর মেট্রো সিনেমা হলের সামনে বসা রিকশাচালক আব্দুর রহিম বলেন, ‘গরমে যে পরানডা বাইর হইয়া যায় অবস্থা। বৃষ্টি দিয়া আল্লায় আমাগো মতন খাইট্টা খাওয়া মানুষের লাইগ্গা আরাম দিল। যদিও বৃষ্টি খুবই অল্প হইসে, তাও মাওলার দরবারে শুকরিয়া। পরানডা জুড়াইয়া গেল, আলহামদুলিল্লাহ।’

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page