February 17, 2026, 7:32 pm
শিরোনামঃ
আইনমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খানের নিয়োগে ঝিনাইদহে আনন্দের জোয়ার দেড় বছর পর নির্বাচিত সরকার পেল বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ফের শুরু নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নতুন মন্ত্রীরা পেলেন কে কোন মন্ত্রণালয় বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি পবিত্র রমজানে ঝিনাইদহের ৪০ হাজার মানুষ পাবে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বঙ্গোপসাগরের দুই স্থান থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে বনদস্যুরা
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ৬০ লাখ টাকা মূল্যের ভয়ংকর মাদক আইসসহ দুই পাচারকারী আটক 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ আইস ও ইয়াবার চালানসহ মো. হোসেন (৩২) ও আবু হানিফ (৩৫) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাতে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশের বসানো চেকপোস্টে একটি ট্রাক তল্লাশি করে মাদকের চালানসহ তাদের আটক করা হয়। মাদকবাহী ট্রাকসহ ১১ হাজার ৮০০ পিছ ইয়াবা ও ৩০ গ্রাম আইস জব্দ করে পুলিশ।

আটককৃত মো. হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি দীর্ঘদিন যাবত পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচারের কাজে জড়িত রয়েছেন। আবু হানিফ তার সহযোগী হিসেবে কাজ করেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, ট্রাকটিতে আলুর বীজ সরবরাহের আড়ালে মাদকের এই চালানটি চট্রগ্রাম থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।

তিনি বলেন, শুক্রবার রাত সোয়া একটার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিসহ থানা পুলিশের একটি দল সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করি। এক পর্যায়ে আলুর বীজ বোঝাই একটি ট্রাকের চালকের গতিবিধি সন্দেহ হলে ট্রাকটি থামিয়ে তল্লাশি করি। এক পর্যায়ে আলুর বীজের আড়াল থেকে বিপুল পরিমান আইস ও ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। পরে ট্রাকের ভেতরে থাকা চালক মো. হোসেন ও আবু হানিফকে আটক করি। যেহেতু বাংলাদেশে মাদক কারবারিরা আইস তৈরি করতে পারে না, তাই প্রাথমিকভাবে ধারণা করছি, মাদকের চালানটি মিয়ানমার থেকে সমুদ্রপথে অথবা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়। এই মাদকের সঙ্গে আর কারা জড়িত আছে তা তদন্ত করা হচ্ছে।

জেলা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আটককৃত ব্যক্তি মাদকবাহী ট্রাকটিতে একাই ছিলেন। তার সঙ্গে আর কেউ ছিলো না। জিজ্ঞাসাবাদে তিনি পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচারের কথা স্বীকার করেছেন।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তারা সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সদস্য।

তিনি বলেন, মাদকের এই চালানের মূল হোতা আনোয়ার। এই  চালানটি তার বুঝে নেওয়ার কথা ছিলো। তাকেসহ মাদকের অর্থের যোগানদাতাকে আটকের চেষ্টা চলছে। এছাড়া এই আইস ও ইয়াবা বাংলাদেশের কোনো দূর্গম অঞ্চলে তৈরি করা হয়েছে নাকি অন্য কোনো দেশ থেকে আনা হয়েছে সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি।

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page