March 12, 2026, 4:22 am
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একই পরিবারের ৪ জন আগুনে দগ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার কাশিপুরে চারতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ থেকে আগুন লাগে। আগুনে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে কাশিপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ চারজন হচ্ছেন- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে ওই ফ্ল্যাট বাসায় বসবাস করা পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান।
গ্রাম থেকে শনিবার রাতে বাসায় ফিরে রান্না ঘরে চুলা ধরাতে লাইটার জ্বালাতেই বিস্ফোরণের মতো হয়। এতে ঘরের ভেতর থাকা ওই চারজন দগ্ধ হন।
তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ‘গ্যাসের চুলার জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
ফায়ার সার্ভিসের জাতীয় হটলাইন নম্বরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিস্ফোরণ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page