November 26, 2026, 7:17 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিআইজি’র ভাতিজা পরিচয়ে সাংবাদিককে তুলে নিয়ে গুম করার হুমকি

হুমকিদাতা ইউপি সদস্য কাউসার মিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিআইজি’র ভাতিজা পরিচয়ে দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক রাশেদুল ইসলামকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গুম করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ভোলাব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার মিয়ার বিরুদ্ধে।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

সাংবাদিক রাশেদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে দৈনিক মানবকণ্ঠে কর্মরত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের অনিয়ম, দুর্নীতি ও মাদক সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদ প্রকাশের জেরে একাধিকবার তাকে হুমকি ও চাপের মুখে পড়তে হয়েছে।

তিনি আরও জানান, গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে ভোলাব ইউনিয়নের ইউপি সদস্য কাউসার মিয়া তাকে ফোন করে নিজেকে ডিআইজি নাজমুলের ভাতিজা পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালাগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে কাউসার মিয়া তাকে ও তার পরিবারের সদস্যদের পুলিশ দিয়ে তুলে নিয়ে গুম করার হুমকি দেন।

এ ঘটনায় ওই  সাংবাদিক ও তার পরিবার বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত কাউসার মিয়ার বাবা আব্দুর রশিদ ভোলাব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সেই সূত্রে কাউসার সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং তার প্রভাব খাটিয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। এলাকাবাসীর অভিযোগ, কাউসার ও তার বাবা দীর্ঘদিন ধরে চারিতালুক এলাকায় অবৈধভাবে কৃষিজমিতে বালু ভরাট, অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণসহ নানা অপকর্মে জড়িত ছিলেন। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না।

স্থানীয় সূত্র আরও জানায়, গত ৫ আগস্টের পর কাউসার মিয়া রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপিতে যোগ দেন। দল পরিবর্তনের পরও তার বেপরোয়া আচরণ বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য কাউসার মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ডিআইজি নাজমুলের ভাতিজা পরিচয়ে রাশেদুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তবে তাকে কোনো হুমকি দিইনি বা গুম করার কথা বলিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page