October 9, 2026, 8:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে অটোচালককে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদা না পেয়ে মমিনুল মিয়া (৪০) নমে এক অটোরিকশা চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। মারধরের দুদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মমিনুল হকের লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

বুধবার (২০ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় এই সড়ক অবরোধ করেন। আহত অটোচালক মমিনুল বুধবার ভোরে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত রোববার বিকেলে দড়িকান্দি এলাকায় ১০ টাকা চাঁদা না পেয়ে শাহিন মিয়া নামের এক যুবক তার লোকজনদের নিয়ে লাইনের অটোচালক মমিনুল মিয়া বেধড়ক করে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।

 

এদিকে অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধের ফলে চট্টগ্রাম লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া অবরোধকারীরা মহাসড়কের পাশে দড়িকান্দী-বাংলাবাজার সড়কও অবরোধ করে রাখে। ফলে সড়কের চলাচলরত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

 

নিহত মমিনুল মিয়া উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়াসহ তার লোকজন পলাতক রয়েছে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসট্যান্ড এলাকায় অভিযুক্ত শাহিন মিয়া প্রতিদিন বিভিন্ন যানবাহন ও সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০ টাকা করে চাঁদা নেন। গত রোববার বিকেলে অটোরিকশা চালক মমিনুল মিয়া তার অটোরিকশা নিয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ডে যান। পরে শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন। এসময় মমিনুল মিয়া তাকে টাকা দিয়েছেন বলে জানায়। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। পরে শাহিন মিয়া তার লোকজনদের নিয়ে অটোরিকশা চালক মুমিনুল মিয়াকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে লাঠি দিয়ে অটোচালককে মাথায় আঘাত করে।

 

এতে মমিনুল অসুস্থ হয়ে পড়লে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখেন।

সর্বশেষ বুধবার ভোর সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সে তার মরদেহ নিয়ে আসলে দড়িকান্দি এলাকায় মহাসড়কে লাশের এ্যাম্বুলেন্স রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী ও স্বজনরা। এছাড়াও মমিনুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয় কয়েকগ্রামের মানুষ জড়ো হয়ে এ হত্যার প্রতিবাদে ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মহাসড়ক সংলগ্ন দড়িকান্দি-বাংলাবাজার সড়কও অবরোধ করে রাখেন।

অবরোধ চলাকালে এলাকাবাসী বলেন, স্থানীয় এই চাঁদাবাজ সিন্ডিকেটটি শুধু স্ট্যান্ডে চাঁদাবাজিই করে না। তাদের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে এলাকার মানুষও অতিষ্ঠ। তারা কতোটা নির্দয় ও নির্মম হলে মাত্র ১০ টাকার জন্য একজন নিরীহ অটোরিকশা চালককে পিটিয়ে মেরে ফেলতে পারে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। পরে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অবরোধকারী বুঝিয়ে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে মুমিনুল মিয়াকে আহত করার ঘটনায় গত সোমবার রাতে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মোবারক হোসেন। ওই মামলায় শাহিন মিয়াকে আসামি করা হয়।

নিহতের স্ত্রী রিনা বেগম অভিযোগ করে জানান, মমিনুলের কাছ থেকে প্রথম দফায় চাঁদা নেওয়া হয়। দ্বিতীয় দফায় ১০ টাকা না পেয়ে মারধর করে। এতে মাথায় আঘাত পেয়ে স্ট্রোক করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে মারধর করার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। এটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সড়ক অবরোধ প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, অবরোধকারীরা মহাসড়কে অবস্থানের পরপরই ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়। অবরোধকারীদের বিক্ষোভের সময় যান চলাচল কিছু ধীরগতি ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page