September 28, 2026, 12:41 pm
শিরোনামঃ
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

তদন্তের পর বিস্তারিত বলা যাবে, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে ও খানপুর এলাকার ইতু ভিলার বাড়ির দারোয়ান।

নিহতের মেজো বোনের স্বামী ইব্রাহিম জানান, খানপুর এলাকার অভিসহ কয়েকজন যুবক প্রথমে আবু হানিফের বোন ও তাকে আটকে রাখে। এসময় তারা আবু হানিফকে খোঁজ করে। বিকালে হানিফকে পেয়ে তাদেরকে ছেড়ে দেয়। এরপর হানিফ বেধড়ক পেটায় ওই যুবকেরা। একপর্যায়ে হানিফ জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে দেয়া হয়।

পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খানপুর হাসপাতালে নিলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন।

ওই যুবকেরা আবু হানিফের বিরুদ্ধে একবার ধর্ষণ ও ইভটিজিংয়ের অভিযোগ তোলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page