October 9, 2026, 4:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে কোটি টাকার নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প-রেভিনিউ টিকিট জব্দ ; ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে অন্তত কোটি টাকার বেশি মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ টিকিট জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানাটিতে কর্মরত দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চলে।

আটকরা হলেন- ফরিদপুর জেলার আলম খানের ছেলে মিন্টু খান (৩৮) ও একই জেলার কামাল মিয়ার ছেলে মোহাম্মদ মুন্না ইসলাম (২১)।

জানা গেছে, নারায়ণগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ্ন সবুজ ওরফে মোতাহার নামের এক ব্যক্তি একটি কারখানা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প বানিয়ে আসছিলেন। যা তিনি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে এ প্রতারণার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কারখানাটিতে অভিযান পরিচালনা করে স্ট্যাম্প তৈরির দুটি মেশিন ও কোটির চেয়ে বেশি টাকা মূল্যের স্ট্যাম্প উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটির ভবন মালিক মৃত এমাদ হাজী।

অভিযানের বিষয়ে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক।

তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা কারখানার খবর পেয়ে অভিযান চালাচ্ছি। এখানে সরকারের রাজস্বখাতের রেভিনিউ ও স্ট্যাম্প নকল করে দুটি মেশিন দ্বারা তৈরি করা হচ্ছিল। আমরা কারখানাটিতে এসে নকল স্ট্যাম্প তৈরির দুটি মেশিন, ৫০০ টাকার মূল্যের পর্যন্ত রেভিনিউ সিল এবং ১০, ৫০, ১০০ টাকা মূল্যের কয়েক কোটি টাকার স্ট্যাম্প পেয়েছি। কারখানাটিতে নকল স্ট্যাম্প তৈরির কাজে নিয়োজিত দুজনকে আটক করা হয়েছে। এই কাজের সঙ্গে আর কারা জড়িত তা বের করা হবে। জব্দকৃত স্ট্যাম্পের গণনা শেষে বিস্তারিত বলা যাবে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page