October 9, 2026, 11:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় গুদারাঘাটের ইজারার সিডিউল দাখিল নিয়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার রাজাপুর গুদারাঘাটের অস্থায়ী ইজারার জন্য মঙ্গলবার ছিল সিডিউল দাখিলের শেষ দিন। এদিন সিডিউল দাখিল করতে আসেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার আহবায়ক যুবাইর আহমেদ সরদার। এ সময় পুলিশের উপস্থিতিতে নজরুল ও যুবাইর গ্রুপের নেতাকর্মীদের ধাক্কা ধাক্কি শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

এনসিপির যুবাইর আহমেদ সরদার বলেন, সিডিউল দাখিল করতে বিএনপির নজরুল ও তার লোকজন আমাদের নেতাকর্মীদের বাধা দেয়। আমরা তাদের প্রতিহত করেছি।

 

নজরুল ইসলাম বলেন, ‘আমরা সিডিউল দাখিল করতে কাউকে বাধা দেইনি। তারা ইচ্ছে করেই মারামারি করেছে।’

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, সিডিউল দাখিল নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা হয়েছিল। পরে তাদের শান্ত করা হয়েছে।

 

সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন জানান, রাজাপুর গুদারাঘাটের অস্থায়ী ইজারা প্রদানের জন্য ৩১ লাখ ৭০ হাজার ৭৫০ টাকা দরপত্র আহবান করা হয়েছে। এতে ৪জন সিডিউল দাখিল করেছে। মূল্যায়ন কমিটি ৩ কার্যদিবসের মধ্যে সর্বচ্চ দরদাতার নাম ঘোষনা করবেন। অফিসের বাহিরে কারা কি নিয়ে বিরোধে জড়িয়েছে তা বলতে পার‌ছিনা।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page