March 12, 2026, 9:48 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে সড়কে গাড়ি থামিয়ে কোটি টাকা ডাকাতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক কোটি ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দড়িকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিবা এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানির গাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কোম্পানির ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন বাদী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার ভাটারা এলাকার দিবা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন ও কোম্পানির মাইক্রোবাস চালক মামুন শেখ শনিবার (১৫ মার্চ) দুপুরে মতিঝিল সিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে এক কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে কোম্পানির চাঁদপুর শাখায় যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি ব্রিজ পার হলে পেছনে থাকা সিলভার রঙের একটি এক্সজিও ফিল্ডারযোগে ৬ সদস্যের একটি গ্রুপ তাদের গাড়ির গতিরোধ করে। পরে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগী ব্যবস্থাপককে গাড়িটি তল্লাশির কথা বলেন। একপর্যায়ে ডাকাত সদস্যরা ভুক্তভোগীদের অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে বিভিন্ন স্থানে ঘোরায়। পরে অপরিচিত একটি স্থানে থেমে কোম্পানির মাইক্রোবাসে দুটি ব্যাগে থাকা এক কোটি ১০ লাখ টাকা ও ভুক্তভোগীদের সঙ্গে থাকা মূল্যবান পণ্য নিয়ে যায়।

সাপ্তাসিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্যাংক হতে কোটি টাকা উত্তোলনের বিষয়টি জানতে অভিযোগের বাদী নাজিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কোম্পানিতে বিকাশে লেনদেন করা যায়। এটা শুধু সিটি ব্যাংকই করে। আমাদের মালিক দেশের বাইরে থাকায় উনার সই করা চেকের মাধ্যমে আমরা টাকা তুলেছি। এটা করা যায়।

তিনি আরও বলেন, ৬ ডাকাতের একজন আমাদের গাড়িটি চালিয়ে আমাদেরকে বিভিন্ন স্থানে প্রায় আড়াই ঘণ্টা ঘুরিয়ে তারপর সব নিয়ে গেছে।

এ বিষয়ে সোনারগাঁ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, আমার এ সম্পর্কে জানা নেই, কিছু শুনিনি। খোঁজ নিতে হবে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রযুক্তির সহায়তায় নিয়ে তদন্তের চেষ্টা করছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারীকে একাধিক ফোন দেওয়া সত্ত্বেও তিনি কল রিসিভ করেনি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম জাগো নিউজকে বলেন, ঘটনার কথা শুনেছি। তবে আমি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছি না। খোঁজ নিতে হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page