October 7, 2026, 11:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে দলিল লেখক স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন ; পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রীকে যাবজ্জীবন ও তার পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।  তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইউম খান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার শাহিনুর আক্তার। একই ইউনিয়নের চেঙ্গাইন এলাকার  রিপন মিয়া।

রায় ঘোষণার সময়ে রিপন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। শাহিনুর পলাতক।

মামলার বাদী নিহতের বড় ভাই সোলায়মান ভূঁইয়া বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। একজন আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তার করে উভয়ের রায় দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর শাহিনুর আক্তার তার প্রেমিক রিপন মিয়াকে নিয়ে স্বামী মোশারফ হোসেন ভূঁইয়াকে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করে বাথরুমে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করেন। সেই সঙ্গে তারা ডাকাতি বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে।

কিন্তু পুলিশ ঘটনাস্থলে ডাকাতির কোনো আলামত পায়নি। পরবর্তীতে এই ঘটনায় মোশারফের বড় ভাই সোলায়মান ভূঁইয়া মামলা করেন। পুলিশ আাসামি রিপনকে গ্রেপ্তার করে। সেই মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।



Our Like Page