April 4, 2026, 10:26 am
শিরোনামঃ
১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী দেশে কোনো তেলের সংকট নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ স্থগিত লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজার পানিতে চুবিয়ে চিংড়ি ঘেরের মালিককে হত্যার অভিযোগ জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স গণতন্ত্র ‘ভুলে যেতে’ বললেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান ট্রায়োরে ইরানে ধ্বংস অভিযান এখনও শেষ হয়নি : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে নসিমন উল্টে ব্যবসায়ী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নসিমন উল্টে আলী আকবর (৬৫) নামের এক মাছ ব্যবসায়ী  নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে  আড়াইহাজার উপজেলার উচিৎপুরা-রামচন্দ্রদী সড়কের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর উচিৎপুরা গ্রামের মৃত ইসমাইলের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,  আলী আকবর মাছের ব্যবসা করতেন। সকালে দুই ছেলেকে নিয়ে নছিমন দিয়ে ভুলতার উদ্দেশ্যে রওনা দেন।  গহরদী এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে আলী  আকবর নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন দাস জানান, হাসপাতালে আনার আগেই আলী আকবর মারা যান। তার আহত দুই পুত্র এবং নসিমনের চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page