April 7, 2026, 9:17 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান সাদককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সাদিকুর ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন রাজিয়াকে। পরে ঘুমন্ত অবস্থায় রাজিয়ার আট বছর বয়সী ছেলে তালহাকেও কুপিয়ে হত্যা করে আলমারিতে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় সে।

পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।

তদন্তে দেবর সাদিকুরের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ শুনানি শেষে আজ বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page