October 15, 2026, 1:16 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

নারীর গৃহস্থালি কাজ জিডিপিতে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারীর গৃহস্থালি কাজের অবদান অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গৃহস্থালি কাজটা এমন- মেয়েদের ছুটি নেই, বেতন নেই, বোনাস নেই, বিশ্রাম নেই।

এর আগে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনীতিতে গৃহস্থালি কাজের অবদান স্বীকার করতে হবে। প্রধানমন্ত্রী এই বিষয়ে আমাদের অনুশাসন দিয়েছেন। এ বছর না হলে আগামী বছরের বাজেটে জিডিপিতে গৃহস্থালি কাজের হিসাব করা হবে।

রেমিট্যান্স নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন রেমিট্যান্স বেড়েছে রোজা ও ঈদের কারণে। তবে আগামীতে এই ধারা থাকবে না, পরে কোরবানির ঈদের হয়ত আবারও বাড়তে পারে।

প্রধানমন্ত্রী বলেন, হাওড়ে আর সড়ক হবে না উড়াল সড়ক হবে। তবে আধা হাওরে সড়ক হতে হবে। পানির চাপে সড়ক ভেঙে যায়, যেখানে পানির চাপ বেশি সেখানে কালভার্ট নির্মাণ করতে হবে।

প্রকল্পে বেশি পরামর্শক না নেওয়ার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। অনুমোদন দেওয়া একটি প্রকল্পে একজনের বেশি পরামর্শক না নেওয়ার নির্দেশনা তার।

এছাড়া শিশু পরিবারের শিশুদের কারিগরি শিক্ষার ফাস্টট্র্যাক হিসেবে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বর্তমান রেমিট্যান্স বেড়ে যাওয়ার উল্লাসিত না হয়ে সতর্ক হওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। কেননা ঈদের কারণে রেমিট্যান্স বাড়লেও ঈদের পর কমে যেতে পারে। তবে আবার কোরবানির ঈদে বাড়বে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page