March 26, 2026, 9:47 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

নারী কলামিস্টকে যৌন হেনস্থার দায়ে ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক নারী কলামিস্টকে যৌন হেনস্থার দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। ই জিন ক্যারোল নামে ওই নারী ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। তবে ধর্ষণ প্রমাণিত না হলেও তাকে যৌন হেনস্থা ও মানহানির প্রমাণ মিলেছে।

ক্যারলের অভিযোগ, ১৯৯৬ সালে তাকে ধর্ষণ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তিনি প্রথম যখন একথা লিখেছিলেন, তখন ট্রাম্প তার মানহানি করেন। মঙ্গলবার (৯ মে) নিউইয়র্ক আদালতের জুরি তার সেই মানহানির অভিযোগ মেনে নিয়েছে। এরপরেই ট্রাম্পকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়।

এদিন আদালত কক্ষে ট্রাম্পের আইনজীবী থাকলেও সাবেক প্রেসিডেন্ট নিজে উপস্থিত ছিলেন না।

ঘটনা যা ঘটেছিল : ক্যারল দাবি করেছেন, ১৯৯৬ সালে এক বান্ধবীর উপহার কেনার জন্য ট্রাম্প তাকে ডেকেছিলেন। তারা ম্যানহাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে যান। সেখানে কথা বলতে বলতে ক্যারলকে নিয়ে হঠাৎ ট্রায়ালরুমে ঢুকে পড়েন ট্রাম্প এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

ক্যারল জানান, কোনোমতে ট্রাম্পকে ছাড়িয়ে কয়েক মিনিটের মধ্যে তিনি সেখান থেকে বেরিয়ে পড়েন এবং পালিয়ে যান। পরে এই পুরো ঘটনার কথাই তিনি লিখেছিলেন। কিন্তু ট্রাম্প প্রকাশ্যে তা মিথ্যা বলে দাবি করেন। ২০২২ সালে নিজের তৈরি সোশ্যাল নেটওয়ার্কেও একই কথা বলেছিলেন এ মার্কিন ধনকুবের।

৭৯ বছর বয়সী ক্যারলের আইনজীবী জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তে তারা খুশি। তবে ক্যারল কোনো প্রতিক্রিয়া জানাননি।

ট্রাম্পও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি। তবে তার আইনজীবী জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম্পকে ক্ষতিপূরণের অর্থ দিতে হচ্ছে না।

রাজনৈতিক জীবনে বড় ধাক্কা : সম্প্রতি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ৭৬ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় যৌন হেনস্থার দায়ে জরিমানা তার ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ট্রাম্পের বিরুদ্ধে আরও একটি ফৌজদারি মামলা চলছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই একমাত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি এ ধরনের মামলার আসামি হয়েছেন।

অভিযোগ, সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য কয়েক মিলিয়ন ডলার ঘুস দিয়েছিলেন ট্রাম্প। স্টর্মিও তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। নির্বাচনের আগে মুখ বন্ধ করতে ওই অর্থ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

এ মামলায় গ্রেফতারের পর বর্তমানে জামিনে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যেই আরেকটি বড়সড় ধাক্কা হয়ে এলো এই জরিমানা। সূত্র: ডয়েচে ভেলে, দ্য ইন্ডিপেনডেন্ট

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page