September 17, 2026, 5:10 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে জেলার কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ২টার দিকে জেলার কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড চত্ত্বরে সাধারণ মানুষের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকরা কোন দলের না। তাদের কোনো সামাজিক পরিচয় থাকতে পারে না। তারা পশুর চেয়েও অধম। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

এতে বক্তব্য রাখেন স্থানীয় সংবাদকর্মী ও সমাজসেবক শাহরিয়ার আলম সোহাগ, ছাত্রনেতা মারুফ বিল্লাহ, মৌসুম উদ্দিন শোভন, জুয়েল রানা, মাহাফুজুর রহমান ঈশান, রিয়াজ উদ্দিন, ইফতি জাহান, তাজুল ইসলাম, মেহেদী হাসান হিরণ প্রমুখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page