November 5, 2026, 8:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানিয়েছে জাস্টিস কাউন্সিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিদ্যমান নারী সংস্কার কমিশন বাতিল করে দেশের মূলধারার নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছে জাস্টিস কাউন্সিল।

শনিবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘নারীর প্রতি বৈষম্য : সুবিচার প্রতিষ্ঠায় ইসলামই সমাধান’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানজুরে এলাহী, বাংলাদেশ জমইয়তে আহলে হাদিসের সহ সভাপতি আহমাদুল্লাহ ত্রিশালী, ইউনাইটেড ইউনিভার্সিটির অধ্যাপক মুহাম্মাদ সাইফুল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোকে সংস্কার না বলে বরং সমাজ বিধ্বংসী ও মূল্যবোধবিরোধী ষড়যন্ত্র বলা যেতে পারে। এ প্রস্তাবনার মাধ্যমে ধর্মীয় ও সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করে পাশ্চাত্য মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, পারিবারিক কাঠামো এবং সামাজিক স্থিতিশীলতাকে ধ্বংস করার উদ্দেশ্যেই এমন প্রস্তাবনা পেশ করা হয়েছে।

তারা আরও বলেন, আমরা নারীর সম্মান চাই, কিন্তু পতিতাবৃত্তি বা চারিত্রিক বিকৃতির মাধ্যমে নয়। আমরা বলতে চাই, ইসলামই নারীকে যথাযথ সম্মান, অধিকার ও দায়িত্বের ভারসাম্য স্থাপন করে প্রকৃত সুবিচার নিশ্চিত করে।

জাস্টিস কাউন্সিলের দাবিগুলো হলো-

১. বিদ্যমান সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করে ইসলামিক স্কলার ও দেশের মূলধারার নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন কমিশন গঠন করতে হবে।

২. শিক্ষাক্রম থেকে বিকৃত যৌনতা ও জেন্ডার থিওরি সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে।

৩. এলজিবিটি প্রপাগান্ডা রোধে কার্যকর আইন প্রণয়ন করতে হবে।

৪. ইসলামী পারিবারিক আইন সংরক্ষণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

৫. পতিতাবৃত্তি ও ব্যভিচারকে সামাজিক অপরাধ হিসেবে ঘোষণা করতে হবে।

৬. ধর্মীয় স্বাধীনতাকে নারীর অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে।

৭. দেশের নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ রক্ষার্থে জাতীয় নৈতিকতা ও মূল্যবোধ পরিষদ গঠন করতে হবে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page