September 6, 2026, 12:48 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সোহেলসহ খালাস পেলেন ১৭ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাজধানীর গুলিস্তানে বাসে আগুন দিয়ে নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও  ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন-নবী খান সোহেলসহ ১৭ জনকে খালাস দিয়েছেন আদালত।

আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ আসামিদের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন।
বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দেন একজন। দীর্ঘদিন আদালতে অন্য কোন সাক্ষী না আসায় আদালত আজ সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর গুলিস্তান এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিল থেকে যাত্রীবাহী বাসে আগুন দেয়। এতে তাৎক্ষণিকভাবে বাসের চালক, হেলপার ও যাত্রীরা বাস থেকে নেমে রক্ষা পেলেও ভস্মীভূত হয় বাসটি।

এ ঘটনায় তৎকালীন পল্টন থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
এরপর ২০১৯ সালের ১৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page