March 26, 2026, 6:26 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

নাহিদ-আসিফদের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কার্যক্রম স্থগিত ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডস্কে :   সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবির আলোচনার মধ্যে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সব কমিটি ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই ছাত্র সংগঠনটি থেকেই মূলত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ওঠে আসা।

শনিবার দিবাগত রাতে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। গত বছরের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করেছিল ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’। এ সংগঠনটি থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়। নাহিদ ইসলাম সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন।

‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র নেতৃত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। মোট ৩১ জনের কমিটি ছিলো। তাদের সকলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক এবং সহ-সমন্বয়কের ভূমিকায় ছিলেন।

এদিকে ক্যাম্পাসে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে। শুক্রবারও তারা ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের দাবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট দফা বা ৯ দফার অন্যতম একটি দফা ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, কিন্তু সেই কথাই অনেকেই এখন ঘুরিয়ে-ফিরিয়ে বলার চেষ্টা করছেন। সমন্বয়কদের অনেকেই এখন ছাত্র রাজনীতির পক্ষে দাঁড়িয়েছেন। আমরা এটি মেনে নেব না।

২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ক্যাম্পাসে রাজনীতি বন্ধ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সব কমিটি ও কার্যক্রম স্থগিত করলো।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page