April 7, 2026, 11:58 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নিজেই গ্রেফতারের আশংকা প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নিজেই শঙ্কা প্রকাশ করে বলেছেন, তিনি আগামী মঙ্গলবার গ্রেফতার হতে পারেন। এ অবস্থায় তার গ্রেফতার ঠেকাতে সমর্থকদের বিক্ষোভ ও প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি চেপে যেতে গোপনে অর্থ প্রদান করেন তিনি। ওই অভিযোগে জড়িত একটি মামলায় গ্রেফতার হতে পারেন সাবেক প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে, ট্রাম্প তার তার সমর্থকদের প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। অভিযোগ প্রমাণ হলে তিনিই প্রথম  সাবেক কোনও মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় গ্রেফতার হবেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্পের পক্ষ থেকে বড় অংকের টাকা ঘুষ দেওয়া হয়। এমন অভিযোগ নিয়ে নিউইয়র্কের প্রসিকিউটররা গত পাঁচ বছর ধরে তদন্ত করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কোনও অভিযোগ প্রমাণ হয়নি। প্রতিটি অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন ট্রাম্প।

এ নিয়ে মার্কিন রাজনীতিতে ট্রাম্পের সুনাম তলানিতে ঠেকে। গত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেলেও ২০২৪ সালে ফের লড়াইয়ের কথা জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও মনোনয়ন পেতে সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রতিজ্ঞা করেছেন। সূত্র: বিবিসি, আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page