April 6, 2026, 12:34 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নিজেকে বিচারের হাত থেকে বাঁচাতে গাজায় আবার যুদ্ধ শুরু করেছে নেতানিয়াহু ; ইসরাইলিদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার ওপর যুদ্ধ করার ইসরাইলি সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছেন ইহুদিবাদী ইসরাইলের হাজার হাজার বিক্ষোভকারী। তারা যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল ও অবশিষ্ট পণবন্দিদের গাজা থেকে উদ্ধার করার আহ্বান জানিয়েছেন।

গতকাল (বুধবার) জেরুজালেন আল-কুদস শহরে ইসরাইলি পার্লামেন্ট- নেসেটের বাইরে বিক্ষোভ দেখান ইসরাইলি প্রতিবাদকারীরা। তারা ইসরাইলের স্বার্থের উপর নেতানিয়াহুর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেয়ার প্রতিবাদ জানান। তারা বলেন, নেতানিয়াহু ইসরাইলি পণবন্দিদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।

ইসরাইলি বিক্ষোভকারীরা জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাদের হাতে বিশাল ব্যানারে লেখা ছিল: “নেতানিয়াহু সরকার অথবা ইসরাইলের ভবিষ্যতকে বাঁচাতে হবে।”

নেতানিয়াহুর নির্দেশে ইহুদিবাদী বাহিনী সোমবার মধ্যরাত থেকে আবার গাজাবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ার একদিন পর এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো। ৪৮ ঘণ্টার ইসরাইলি আগ্রাসনে অন্তত ৯৭০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

যুদ্ধবিরোধী বিক্ষোভের অন্যতম আয়োজন এলিয়াস শারাগা সিএনএনকে বলেছেন, গাজায় আবার আগ্রাসন শুরু করার প্রধান লক্ষ্য নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকা। নেতানিয়াহু আসলে দুর্নীতির বিচার থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন।

মঙ্গলবার সকালে ইসরাইলি আদালতের নেতানিয়াহুর দুর্নীতির শুনানি হওয়ার কথা ছিল। তার মাত্র কয়েক ঘণ্টা আগে তার নির্দেশে গাজায় ভয়াবহ গণহত্যা চালানো হয়। শারাগা আরো বলেন, নিজেকে বিচারের হাত থেকে বাঁচাতে তিনি গাজায় আটক পণবন্দিদের জীবনকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। অথচ যুদ্ধবিরতি চালিয়ে গেলে তাদের মুক্ত করে আনা সম্ভব হতো।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page