April 5, 2026, 9:45 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

নিজেদের মধ্যে সহযোগিতার মাধ্যমে আমেরিকার চাপ ব্যর্থ করে দেয়া সম্ভব : নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ইরানী প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বন্ধুভাবাপন্ন দেশগুলোর মধ্যে সহযোগিতা বিস্তার বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর ওপর মার্কিন-নেতৃত্বাধীন চাপ ব্যর্থ করে দিতে পারে। তিনি গতকাল (রোববার) তেহরান সফররত নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেনিস কোলিনড্রেসের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার পশ্চিমা নীতির তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে ‘নয়া পরিকল্পনা’ প্রণয়ন করেছিল তা ওয়াশিংটনের ভুল হিসাবনিকাশের কারণেই ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইরান ও নিকারাগুয়ার মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে এই দুই দেশের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা রয়েছে।

আমেরিকার শত্রুতা ও চাপের মোকাবিলা করাকে ইরান ও নিকারাগুয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী হওয়ার যৌথ উপাদান বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে তার দেশের সহযোগিতা শক্তিশালী করার বহু ক্ষেত্র রয়েছে।

সাক্ষাতে নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন চাপ ও নিষেধাজ্ঞার মোকাবিলায় ইরানের প্রতিরোধের ভুয়সী প্রশংসা করেন এবং তেহরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে মানাগুয়ার গভীর আগ্রহের কথা জানান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page