March 11, 2026, 3:24 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নিজের বাড়ির ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগে পদত্যাগ করলেন বৃটিশ মন্ত্রী রুশনারা আলী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিজের মালিকানাধীন একটি বাড়ির ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানোর খবর প্রকাশ হওয়ায় বৃহস্পতিবার বৃটেনের গৃহহীনবিষয়ক মন্ত্রী রুশনারা আলী সরকার থেকে পদত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের কাছে লেখা পদত্যাগপত্রে লেবার সরকারের গৃহহীনবিষয়ক আন্ডার-সেক্রেটারি রুশনারা আলী বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনার কাছে মন্ত্রিত্ব থেকে আমার পদত্যাগপত্র পেশ করছি।’

একদিন আগে ‘আই-পেপার’ দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, রুশনারা আলী তাঁর লন্ডনের বাড়ির চার ভাড়াটিয়াকে চার মাসের মধ্যে বাসা খালি করতে বলেছিলেন। এরপর কয়েক সপ্তাহ পরেই তিনি বাড়িটি নতুন করে ভাড়া দেন, যেখানে মাসিক ভাড়া ৭০০ পাউন্ডের (৯৪০ ডলার) বেশি বাড়ানো হয়েছিল।

এ ঘটনার পর গৃহহীনতা নিয়ে কাজ করা বেশ কয়েকটি সংস্থা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা ৫০ বছর বয়সী এই মন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত রুশনারা আলীর পদত্যাগপত্রে বলা হয়, ‘সাম্প্রতিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমি জানাতে চাই যে আমি সব সময় প্রাসঙ্গিক সব আইনি বাধ্যবাধকতা অনুসরণ করেছি। আমি বিশ্বাস করি, আমি আমার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেছি এবং তথ্যপ্রমাণও তা-ই প্রমাণ করে।’

তিনি আরও বলেন, ‘তবে এটা স্পষ্ট যে আমার পদে থাকা সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজ থেকে মনোযোগ সরিয়ে দেবে।’

জবাবে প্রধানমন্ত্রী স্টারমার আবাসন মন্ত্রণালয়ে রুশনারা আলীর ‘সতর্ক কাজের’ জন্য তাঁকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘ভ্যাগ্র্যান্সি অ্যাক্ট বাতিল করার জন্য আপনার প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।’

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page