October 18, 2026, 2:28 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নিজের বিরুদ্ধে একাধিক ফ্ল্যাটে বসবাসের অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাসের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক।

সোমবার (৬ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাজ্যের একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করবে।

প্রতিবেদনে বলা হয়, নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্তের আহ্বান জানিয়ে ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার অব মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন টিউলিপ।

চিঠিতে তিনি লিখেছেন, আমি গত কয়েক সপ্তাহ গণমাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছি। সেখানে আমার আর্থিক বিষয় এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে আমার পরিবারের সংযোগের বিষয়গুলো উঠে এসেছে। এর অনেক কিছুই সঠিক নয়। আমি ভুল কিছুই করিনি। তবে সন্দেহ এড়াতে, আমি চাই এই বিষয়গুলো নিয়ে আপনি স্বাধীনভাবে সত্যিটা সামনে আনবেন।

উল্লেখ্য, গত শুক্রবার ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, টিউলিপের মালিকানায় লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে একটি ফ্ল্যাট রয়েছে। যেটি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আবদুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী তাকে উপহার দেন।

এছাড়া সানডে টাইমসের খবরে বলা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করা আইনজীবী মঈন গনি লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় টিউলিপ সিদ্দিকের বোনকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। সেই সঙ্গে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ফ্ল্যাটে টিউলিপ ও তার পরিবারের বসবাসের কথা বলা হয়েছে ওই প্রতিবেদনে।

এদিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ, তার মা শেখ রেহানা, তার খালা শেখ হাসিনা ও তার খালার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page