August 8, 2026, 1:22 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

নিজের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় ও শক্তিশালী পদক্ষেপ নেবে চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী’ ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই’র মার্কিন যুক্তরাষ্ট্র সফরের তীব্র নিন্দা জানিয়েছে চীন। বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার জন্য ‘দৃঢ় ও শক্তিশালী’ পদক্ষেপ নেবে।

স্থানীয় সময় শনিবার উইলিয়াম লাই নিউইয়র্ক শহরে প্রবেশের পরপরই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে লাই কঠোরভাবে বিচ্ছিন্নতাবাদী অবস্থান নিয়েছেন এবং তিনি পুরোদস্তুর একজন বিরক্তিকর ব্যক্তিতে পরিণত হয়েছেন।”

নিউ ইয়র্কে সাময়িক অবস্থানের পর তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট প্যারাগুয়ে সফরে যাবেন বলে কথা রয়েছে।সেইসঙ্গে তিনি বুধবার তাইওয়ানে ফিরে আসার সময় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো শহরে যাত্রাবিরতি করবেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী নেতাদের যুক্তরাষ্ট্রে যেকোনো ধরনের সফরের বিরোধী।তাইওয়ানকে ‘চীনা মূল স্বার্থের কেন্দ্রবিন্দু’ আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়েছে, “স্বাধীনতা অর্জনের জন্য স্ব-শাসিত দ্বীপ তাইওয়ানের নেতাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার প্রচেষ্টা তাইওয়ান প্রণালিতে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ।”

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার জন্য দৃঢ় ও শক্তিশালী পদক্ষেপ নেবে।”

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page