October 10, 2026, 7:29 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

নিজ আইনজীবীর বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলারের মানহানির মামলা করেছেন। ব্যক্তিগত আইনজীবীর চুক্তি লঙ্ঘন করার অভিযোগে কোহেনের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন ট্রাম্প।

বুধবার (১২ মার্চ) ফ্লোরিডার নির্বাহী আদালতে করা মামলায় অভিযোগ করা হয়েছে, কোহেন ট্রাম্পের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়েছেন। তিনি চুক্তি ভঙ্গ করে প্রকাশ্যে ট্রাম্পকে নিয়ে বিভিন্ন বিবৃতি দিয়েছেন, বই প্রকাশ করেছেন এবং মিডিয়ায় কথা বলেছেন।

ট্রাম্পের এক সময়কার ‘ফিক্সার’ কোহেন সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় এসেছেন ‘ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়ে।’

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ‘মুখ বন্ধ রাখতে’ এক পর্ন তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। দাবি করা হয় ট্রাম্পের সঙ্গে ওই নীল ছবির তারকার একটা সময় সম্পর্ক ছিল। কিন্তু তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। তবে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আনতে চেয়েছিলেন। ওই সময় অর্থ দিয়ে ওই পর্ন তারকার মুখ বন্ধ করা হয়। আর এই পর্ন তারকার হাতে এই অর্থটি তুলে দিতে সহযোগিতা করেছিলেন মাইকেল কোহেন।

তবে এই অর্থ পর্ন তারকাকে দেওয়া হলেও, এটি নিয়ে মিথ্যা বলেছিলেন ট্রাম্প। এ কারণে এ মাসের শুরুর দিকে তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। এই অভিযোগ গঠনে সরকারি কৌঁসুলিকে সহযোগিতা করেছেন ট্রাম্পের সাবেক বিশ্বস্ত আইনজীবী কোহেন। আর এ বিষয়টি নিয়েই ক্ষিপ্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট।

মামলায় বলা হয়েছে, ট্রাম্পের কোনো অনুমতি না নিয়ে কোহেন তার অনেক গোপন ও মিথ্যা তথ্য জনসম্মুখে প্রকাশ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।

তবে মাইকেল কোহেনের আইনজীবী ল্যানি ডেভিস দাবি করেছেন, ট্রাম্প আইনের অপব্যবহার করছেন। তার আশা তার মক্কেল এই মামলা থেকে মুক্তি এবং ন্যায় বিচার পাবেন। সূত্র: সিএনএন

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page