August 4, 2026, 3:52 pm
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

নিজ নিজ কূটনৈতিক মিশন চালুর ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত ও কাতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের নিজ নিজ কূটনৈতিক মিশন চালুর ঘোষণা দিয়েছে।
দোহার আঞ্চলিক অবরোধের ছয় বছর পর সোমবার দ’ুদেশ এই ঘোষণা দেয়।
প্রায় চার বছরের কূটনৈতিক ও পরিবহন অবরোধের পর সম্পদ সমৃদ্ধ এই দুই দেশ ২০২১ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক সম্পর্ক পুনরায় শুরু করে।
ইউএই’র সরকারি বার্তা সংস্থা ওয়ামের এক বিবৃতিতে বলা হয়েছে,‘সংযুক্ত আরব আমিরাত ও কাতার দ’ুদেশের মধ্যে কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনরায় চালুর ঘোষণা দিয়েছে।’
এতে আরো বলা হয়, উভয়পক্ষ দোহায় আমিরাত দূতাবাস ও আবুধাবিতে কাতারের দূতাবাসে পুনরায় কাজ শুরু করছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই বিবৃতি প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একে ‘আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে আমাদের অংশীদারদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন।
উল্লেখ্য, সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিশর চরমপন্থী সংস্থাগুলোকে সমর্থন ও ইরানের সাথে ঘনিষ্ঠতার অভিযোগে ২০১৭ সালে কাতারের ওপর কূটনৈতিক ও পরিবহন অবরোধ আরোপ করে।
কাতার এসব অভিযোগ অস্বীকার করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page