September 6, 2026, 5:07 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করতে জামায়াতের আবেদনের শুনানি আগামী ২১ অক্টোবর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত  করার আবেদনের  শুনানি আগামী ২১ অক্টোবর।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. আশফাকুল ইসলামের আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে তা আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে আগামী ২১ অক্টোবর শুনানির জন্য ধার্য করা হয়েছে।
আদালতে জামায়াতের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত (রেস্টর) করতে আপিল বিভাগের চেম্বার কোর্টে আবেদন করা হয়।
এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল
হাসানের নেতৃত্বে আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের  আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে।
এডভোকেট শিশির মনির বলেন, আপিল বিভাগে পেন্ডিং মামলাটি পূর্ণাঙ্গ শুনানি হয়ে নিস্পত্তি হয় নাই। ‘ডিসমিসড ফর ডিফল্ড’ হয়েছে। সেজন্য আমরা মামলাটি পুনরুজ্জীবনের আবেদন করবো। আবেদন মঞ্জুর হওয়ার পর মেরিট অনুযায়ি শুনানি হবে। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে যদি আমাদের আপিল এলাউ হয় তখন আমরা নিবন্ধন ফিরে পাব। দলীয় প্রতীক ফিরে পাব। একইভাবে নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনগুলো যখন আয়োজন হবে তখন জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে কোন আইনগত বাধা থাকবে না।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তবে গত ২৮ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এডভোকেট শিশির মনির বলেন, জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ দলটির অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা আদেশ বাতিল করা হয়েছে। দেশে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন গত ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে দেশে জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। বিগত সরকারের ওই সিদ্ধান্তের পুনঃবিবেচনা চেয়ে আমরা নতুন সবকারের কাছে আবেদন করি। তারা বিষয়টি আমলে নেয়। এই বিষয়ে ২৮ আগস্ট নতুন প্রজ্ঞাপন জারি কারা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ এর সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত না, সেহেতু সরকার, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত ১ আগস্ট তারিখের প্রজ্ঞাপন বাতিল করা হলো এবং উল্লেখিত আইনের তফসিল-২ হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সকল অঙ্গ সংগঠনের তালিকাভুক্তি বাতিল করা হলো। এটা অবিলম্বে কার্যকর করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতন্ত্রকামী বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ মানুষের লাল বিপ্লবে বাংলা বসন্তের ফলে পদত্যাগ করে গত ৫ আগষ্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর বিগত সংসদ ভেঙ্গে দেয়া হয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ  ইউনূসের নেতৃত্বে শপথ নেয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। বিদায়ী সরকারের নানা অনিয়ম, দুর্নীতি, অপশাসন, গণহত্যা এবং গুমের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page