March 6, 2026, 12:31 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

নিম্নমানের বিয়ের চেয়ে একা থাকাই ভালো : চীনা নারীর বক্তব্য ব্যাপক আলোচনায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনে বিয়ে সংস্কৃতি নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন এক নারী।

মেইনল্যান্ড চায়নায় তরুণ-তরুণীদের কম বয়সে বিয়ে করার জন্য বল প্রয়োগ করা হয় এবং এই বল প্রয়োগই সেখানকার সাংস্কৃতিক রীতি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে নিজের মতামত শেয়ার করেছেন ৩৬ বছর বয়সী এক চীনা নারী।

স্টার ভিডিওর বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী বলেছেন, তিনি একা বাস করছেন এবং বিয়ে করতে চান না। কারণ, নিম্নমানের বিয়েতে নিজেকে জড়ানোর চেয়ে একা থাকাই উত্তম।

ওই নারী আরও বলেন, শুধু বিয়ের জন্যই যদি ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া হয় তাহলে সুখী হওয়া সম্ভব নয়।

তিনি বলেন, বিয়েকে তিনি স্থায়ী আশ্রয়স্থল হিসেবে বিশ্বাস করেন না। বরং তিনি স্বাধীন জীবনযাপন করতে পছন্দ করেন।

ভিডিওতে ওই নারী আরও বলেন, বিবাহিত বা অবিবাহিত প্রত্যেকেই বিয়ে নিয়ে পরিতাপ করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page