August 20, 2026, 9:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছেন রওশন এরশাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চেয়েছেন।
রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের সাথে আজ দুপুরে বঙ্গভবনে বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসস’কে বলেন, সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ  রাষ্ট্রপতিকে জানান, তাঁর দল ‘জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টির একটি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি।’
রওশন এরশাদ বলেন, ‘আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তাকে আমরা স্বাগত জানাই’।
তবে, তিনি নির্বাচনের তফসিলের সময় বাড়ানোর জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেন।
কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলগুলো আরো সময় দরকার। ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের নির্ধারিত শেষ দিন। অন্যদিকে আয়কর রিটার্ন দাখিলেরও শেষ দিন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেনে, সংবিধানকে অক্ষুন্ন রাখতে হলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সকল সহযোগিতা নিশ্চিত করবে।’
রাষ্ট্রপতি মনে করেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে গণতন্ত্রকেও সমুন্নত রাখতে হবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page